জ্ঞান ও নৈতিকতা
আধুনিক জ্ঞান-বিজ্ঞান, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ মানুষ গড়ার প্রয়াস।
দক্ষ ও নৈতিকতাসম্পন্ন দেশপ্রেমিক মানুষ গঠনে
ইউকা কলেজিয়েট স্কুলের সমন্বিত শিক্ষা কার্যক্রম।

আপডেটেড নলেজ একাডেমি (ইউকা) কলেজিয়েট স্কুল বিশ্বাস করে, সঠিক শিক্ষা মানুষের জ্ঞান, চরিত্র ও দক্ষতার সমন্বিত বিকাশ ঘটায়।
জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে সাধারণ ও ধর্মীয় শিক্ষার সমন্বয়, ভাষায় পারদর্শিতা এবং বাস্তব জীবনের দক্ষতা অর্জনে আমরা গুরুত্ব দিই।
আমাদের দর্শন ও পথচলা ↗শিক্ষার সঙ্গে জীবনকে যুক্ত করার
একটি সমন্বিত প্রয়াস।
আধুনিক জ্ঞান-বিজ্ঞান, মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ মানুষ গড়ার প্রয়াস।
মাতৃভাষা বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষার শুদ্ধ উচ্চারণ এবং ব্যবহারিক দক্ষতায় গুরুত্ব।
জাতীয় শিক্ষাক্রম, আধুনিক শিক্ষাবিজ্ঞান ও শিক্ষার্থীর বয়সোপযোগী পাঠ পরিকল্পনার সমন্বয়।
সংগীত, আবৃত্তি, উপস্থাপনা, চিত্রাঙ্কন ও ক্যালিগ্রাফির মাধ্যমে প্রতিভা বিকাশ।
ডিজিটাল শ্রেণিকক্ষ, কম্পিউটার ল্যাব ও তথ্যপ্রযুক্তির ব্যবহারিক অনুশীলন।
শিক্ষার্থীর অগ্রগতি ও মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকের সমন্বিত অংশগ্রহণ।
প্রি-স্কুল, জুনিয়র কেজি ও সিনিয়র কেজি। আনন্দময় কার্যক্রমে শেখার ভিত্তি গড়ে তোলা।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি। ভাষা, বিজ্ঞান, গণিত ও নৈতিক শিক্ষার সুদৃঢ় ভিত্তি।
ষষ্ঠ থেকে নবম শ্রেণি। বিষয়ভিত্তিক জ্ঞান, ব্যবহারিক দক্ষতা ও নেতৃত্বের বিকাশ।
“দক্ষ ও নৈতিকতাসম্পন্ন
দেশপ্রেমিক মানুষ গঠন”
ইউকা কলেজিয়েট স্কুল · মিশন–ভিশন